ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রেমিট্যান্সযোদ্ধাদের মাতাতে মালয়েশিয়ায় নায়ক শাকিব খান ও দীঘি
ডুয়া নিউজ: মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি।
আজ রোববার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগ দিতে এরইমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন ঢালিউড কিং শাকিব খান।
গত শুক্রবার (০৬ ডিসেম্বর) কুয়ালালামপুরের বুকিতবিনতাং-এ এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম অনি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ-১-এর তারকা শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে যোগ দিতে ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা। আয়োজকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে।
তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও থাকবে সে সুযোগ।
অনুষ্ঠানে মূলত বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড।
এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাশা খান, মো. রাসেল, ইসমাইল হোসেন, তালেব মোল্লা ও আসাদুজ্জামান মাসুমসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস