ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় নাট্যশালায় ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’ মঞ্চায়ন কাল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’।
আব্দুল্লাহ খানের রচনা ও নির্দেশনায় নির্মিত এ ডকু-ড্রামাটি মঞ্চায়ন করবে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সাংস্কৃতিক সংগঠন ‘তুরাগ শিল্পীগোষ্ঠী’।
মাত্র ২৫ মিনিটের এই প্রযোজনায় তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানের পটভূমি ও পরিণতি। নাটকে উঠে এসেছে কোটা সংস্কার আন্দোলন, আন্দোলনকারীদের ওপর হামলা, শহীদদের আত্মত্যাগ, হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো নৃশংস ঘটনা এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল মাহি, তারেক আল আজিজ, আব্দুল্লাহ সরদারসহ আরও অনেকে। সাউন্ড, লাইট, সংগীত ও পরিচালনায় যুক্ত আছেন শাখাওয়াত হোসাইন, কামরান তাসনিম, সাইদুল, সাজ্জাদ হোসাইন, আরিফুজ্জামানসহ একাধিক কলাকুশলী।
সবার জন্য উন্মুক্ত এই নাট্য প্রদর্শনীর প্রবেশপত্র একাডেমির টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে