ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঠাকুরগাঁও-১: ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা দেলোয়ার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত নেতা দেলোয়ার হোসেন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে নতুন করে জমে উঠছে ভোটের লড়াই। জেলার সর্ব উত্তরের পাঁচটি উপজেলা নিয়ে গঠিত তিনটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে হেভিওয়েট ও ভিআইপি বিবেচিত আসন হচ্ছে ঠাকুরগাঁও-১। অতীতে এই আসনে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে তিনজনই পেয়েছেন মন্ত্রিত্ব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে এই আসনের সংসদ সদস্য। তিনিই এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলার রাজনীতির সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুখ।দলীয়ভাবে তার কোনো উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী না থাকলেও, এবার মাঠে নামতে পারেন জামায়াত ঘনিষ্ঠ নেতা দেলোয়ার হোসেন। তার পক্ষে সংগঠিত হচ্ছে জামায়াতপন্থী ভোটার ও সমর্থকরা।
এদিকে, বিএনপি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মির্জা ফখরুলের পক্ষে প্রচারে নেমেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। মাঠ পর্যায়ে সভা-সমাবেশ, গনসংযোগ ও প্রচারণা জোরদার করা হয়েছে।তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আত্মবিশ্বাস। তাদের ধারণা, অতীত রেকর্ড, রাজনৈতিক অবস্থান ও জনসম্পৃক্ততার দিক থেকে মির্জা ফখরুল এই আসনে এগিয়ে আছেন।
অন্যদিকে, জামায়াতপন্থী ভোটারদের মধ্যে দেলোয়ার হোসেনকে ঘিরে কিছুটা উদ্দীপনা দেখা গেলেও, বাস্তব প্রেক্ষাপটে এই আসনে বিএনপি প্রার্থীর অবস্থান অনেক শক্ত বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।এই প্রার্থীতা শেষ পর্যন্ত জমা হলে ঠাকুরগাঁও-১ আসনে একটি গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি