ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ল
২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজ ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বের নির্ধারিত সময়সীমা ছিল ১১ আগস্ট রাত ৮টা পর্যন্ত যা এখন বাড়িয়ে ১৫ আগস্ট রাত ৮টা করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাতে একাদশ ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন করার শেষ সময় এখন ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।
আবেদনের নিয়ম ও প্রক্রিয়া:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে; সরাসরি বা অফলাইন আবেদনের সুযোগ নেই। এবার আবেদন ফি নির্ধারিত হয়েছে ২২০ টাকা।
একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। আবেদনকৃত কলেজগুলো থেকে মেধা, কোটা ও পছন্দের ক্রম অনুসারে তার জন্য একটি কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীকে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে ৩৩৫ টাকা প্রদান করতে হবে। এরপর প্রাথমিক ভর্তি নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থী দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন। যদি পছন্দের কলেজে সিট খালি থাকে তবে অটোমেটিক মাইগ্রেশন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত