ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইসির প্রাথমিক বাছাইয়ে টিকল এনসিপিসহ ১৬ দল
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দৌড়ে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, এই দলগুলোর দেওয়া তথ্য মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হবে।
রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এই তথ্য নিশ্চিত করে বলেন, "এনসিপিসহ ১৬টি দলকে আমরা মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করেছি। মাঠ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
ইসি সূত্র জানায়, নিবন্ধনের জন্য মোট ১৪৫টি দল আবেদন করেছিল। কিন্তু প্রাথমিক বাছাইয়ে কোনো দলই ইসির শর্ত পূরণ করতে না পারায়, তাদের সবাইকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষে এই ১৬টি দল শর্ত পূরণে সক্ষম হয়েছে বলে প্রাথমিকভাবে গণ্য করা হয়েছে।
আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি দলের কার্যকর কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলায় এবং ১০০টি উপজেলায় অফিস ও কমিটি থাকতে হয়। প্রতিটি উপজেলা কমিটিতে ন্যূনতম ২০০ জন ভোটারের সমর্থন থাকার প্রমাণও দাখিল করতে হয়। মাঠ পর্যায়ের তদন্তে মূলত এসব তথ্যের সত্যতাই যাচাই করা হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ইসির নিবন্ধন ছাড়া কোনো দল জাতীয় নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নিতে পারে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি