ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায় জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, "ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেটাকে জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।"
তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে জামায়াতের এই নেতা বলেন, "আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে, সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।"
পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, "সংসদের আপার হাউজে পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর বিষয়ে একটি অংশে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ এবং লোয়ার হাউস উভয় ক্ষেত্রেই এই পদ্ধতি চালু হোক। এই ইস্যুতে আমরা আন্দোলন করব এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি