ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১০ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় “ওয়ান টু থ্রি ফর, নেপোটিজম নো মোর”, “স্বতন্ত্র শিক্ষা ক্যাডার, রক্ষা করো রক্ষা করো”, “পিএসসির প্রহসন, মানি না মানবো না”, “পিএসসির স্বজনপ্রীতি, মানি না মানবো না”, “শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার, রক্ষা করো, রক্ষা করো”, “উপদেষ্টাদের স্বজনপ্রীতি, মানি না মানবো না” ইত্যাদি ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সামাজিক বিজ্ঞান, কলা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের কয়েকটি বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পিএসসি শিক্ষা ক্যাডারের আওতাভুক্ত বিদ্যমান বিষয়গুলোর সঙ্গে ওই বিভাগগুলোকে মার্জ করার পায়তারা করেছে। তাদের দাবি, এটি সংশ্লিষ্ট মৌলিক বিভাগগুলোর স্বাতন্ত্র্য, মর্যাদা ও পেশাগত পরিসরে সরাসরি হস্তক্ষেপ।
তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক পাঠ্য হিসেবে প্রতিটি বিভাগের শতবর্ষের ঐতিহ্য, সুসংহত পাঠক্রম, নিজস্ব গবেষণা ক্ষেত্র এবং প্রজন্মের পর প্রজন্মে গড়ে ওঠা অ্যাকাডেমিক কাঠামো রয়েছে। অন্য বিভাগের সঙ্গে মার্জ হলে এই মর্যাদা ক্ষুণ্ন হবে এবং শিক্ষা ক্যাডারের যোগ্যতা ও প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্মৃতি রানী বর্মণ বলেন, “শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের জন্য নির্ধারিত আসনগুলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের অধিকার। এই অধিকারে অবৈধ ও অন্যায়ভাবে অন্য কেউ হস্তক্ষেপ করতে আসাটা পুরোপুরি বৈষম্য। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা এই বৈষম্য কখনোই মেনে নেবে না। পিএসসির কাছে অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের শান্তিতে পড়াশোনা করতে দিন। দু’দিন পরপর আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।”
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাফাত উল্লাহ বলেন, “ম্যানেজমেন্ট থেকে সময়ে সময়ে অনেক বিভাগ সৃষ্টি হয়েছে। এসব বিভাগের স্বকীয়তা আছে বলেই সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, তাদেরকে ম্যানেজমেন্টের বিপরীতে শিক্ষা ক্যাডারে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে। এটা নিছক দুরভিসন্ধি। যদি তাদের স্বকীয়তা না থাকে, তাহলে এসব বিভাগ বন্ধ করে ম্যানেজমেন্টের সঙ্গে মার্জ করে দেওয়া হোক।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু