ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এনবিআর বিলুপ্তির রিট খারিজ হাইকোর্টে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে গঠিত ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আইনজীবী জুয়েল আজাদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
গত ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করে সরকার এনবিআর ও আইআরডি বিলুপ্ত ঘোষণা করে। এরপর ১৭ মে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ ওই অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন।রিটে বলা হয়, সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের সঙ্গে ওই অধ্যাদেশ সাংঘর্ষিক এবং তা আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে রুল জারির আবেদনে অধ্যাদেশের কার্যক্রম স্থগিত রাখারও অনুরোধ জানানো হয়। আইনসচিব ও অর্থসচিবকে এতে বিবাদী করা হয়।
উল্লেখ্য, নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থাকবে রাজস্ব সংগ্রহের মূল কার্যক্রম বাস্তবায়নের উপর।হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়ে স্পষ্ট করেছে, এই অধ্যাদেশের বৈধতা নিয়ে আদালতের সামনে আপাতত বিচারযোগ্য কোনো ইস্যু নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ