ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভিডিও না মোছায় খু-ন
সাংবাদিক তুহিন হ-ত্যায় ৭ আসামি রিমান্ডে
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি ভিডিও ফুটেজ মুছে ফেলতে রাজি না হওয়ায় তুহিনকে হত্যা করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আলমগীর আল মামুন প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে আটজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।
তিনি বলেন, তুহিনের কাছে একটি ভিডিও ছিল, যেখানে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার সময় বাগবিতণ্ডায় লিপ্ত হন। সেই ভিডিওটি মুছে ফেলতে অস্বীকৃতি জানালে আসামিরা তুহিনকে কুপিয়ে হত্যা করে।
এদিকে, এই ঘটনায় জড়িত অষ্টম আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর র্যাব কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী জানান, গ্রেপ্তারকৃত ওই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জিএমপি কমিশনার গাজীপুরে পুলিশের স্বল্পতার কারণে অপরাধ দমনে কিছুটা ব্যর্থতার কথা স্বীকার করে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বর্তমানে আসামিরা পুলিশি রিমান্ডে রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে আইনগত পদক্ষেপ চলমান আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি