ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত সময়সীমা ১০ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, এখন তা দুই দিন বাড়িয়ে আগামী ১২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম ইলিয়াস। তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী যেন সমস্যার সম্মুখীন না হন বা বাদ না পড়েন, সেজন্য কর্তৃপক্ষ দুটি হটলাইন নম্বর চালু করেছে। আবেদনে কোনো সমস্যা হলে ০১৯১৪-৪৯৪৮৮৮ এবং ০১৭১১-৩৭২৪৫৯ নম্বরে যোগাযোগ করে ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন জানালে সমাধান পাওয়া যাবে।
ভর্তিচ্ছুদেরcollegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, রকেট) এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস