ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৫: বলিউডের বড় দুই লড়াই!
ডুয়া ডেস্ক : ২০২৪ সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন। একের পর এক ফ্লপ সিনেমা, বক্স অফিসে আশানুরূপ ব্যবসার অভাব—চলচ্চিত্র জগতের রঙিন পর্দা যেন মলিন হয়ে পড়েছিল। তবে ২০২৫ সাল নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।
হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ ২০২৫ সালের সবচেয়ে বড় হিট সিনেমা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটিও প্রত্যাশা জাগিয়েছে।
‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান। সিনেমাতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর পাশাপাশি কিয়ারা আদভানিকেও দেখা যাবে।
যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা স্পাই ইউনিভারস-এর অন্তর্ভুক্ত, যেখানে ‘পাঠান’এবং ‘টাইগার’ সিনেমাগুলোও রয়েছে। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’, সেই বছরের সবচেয়ে বড় হিট ছিল।
বিশেষজ্ঞ তারান আদর্শ বলেন, ‘দুই অসাধারণ অভিনেতা একসঙ্গে আসছেন, এটি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
অন্যদিকে, বাণিজ্য বিশ্লেষক অতুল মোহন জানান ‘ওয়ার ২’, ‘ছাভা’ এবং ‘সিকান্দার’ ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি। সালমান খানের সিকান্দার সিনেমার টিজার ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেয়েছে।
এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সালমান খানের সঙ্গে রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।
ছবি পরিবেশক এবং প্রদর্শক রাজ বানসাল বলেন, ‘‘সিকান্দার সিনেমার টিজারটি ভালো হলেও এটি এমন নয় যে বিশাল আলোড়ন সৃষ্টি করবে। ‘ওয়ার ২’ হবে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)