ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তৃষ্ণার হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের
শুরুতে কিছুটা সতর্ক ফুটবল খেললেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল দারুণ ছন্দে ফিরেছে। শিখা সিনহার প্রথম গোলের পর শান্তি মার্দির দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
শুক্রবার লাওস জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পিটার বাটলারের নেতৃত্বাধীন দল বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকসহ গোলের বন্যায় তিমুর লেস্তেকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারও গোল পান।
এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে এইচ গ্রুপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। টানা দুই জয় তুলে নেয়ার পর রোববার তারা গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
খেলার অষ্টম মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ পায়, তবে নবীরন খাতুন গোলমুখ থেকে বল ঠেলতে পারেননি। দুই মিনিট পর তিমুর লেস্তে বিপদের সৃষ্টি করলে স্বর্ণা কর্নার দিয়ে রক্ষা করেন। এরপর প্রতিপক্ষের শট গোললাইন থেকে জয়নব বিবি রিতা হেডে ঠেকিয়ে দেন।
২০তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে ফাঁকা থাকা শিখা হেডে গোল করেন এবং বাংলাদেশের এগিয়ে যান। ৩৩তম মিনিটে শান্তির বাঁ পায়ের কর্নার সরাসরি গোলপোস্টে লেগে জালে গিয়ে ব্যবধান দ্বিগুণ হয়। কিছুক্ষণের মধ্যে আরেক কর্নার থেকে হেডে নবীরন খাতুনও গোল করেন।
প্রথমার্ধের যোগ সময়েই সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল করেন। দ্বিতীয়ার্ধ শুরুতেই গোলমুখের জটলার মধ্য থেকে আবারো গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সাগরিকা সপ্তম গোল করেন।
৮১ মিনিটে সাগরিকার পাস ঠেলেই হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। ম্যাচের যোগ সময়ে মুনকি আক্তার গোল করে বড় জয় নিশ্চিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)