ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গুঞ্জনের ভেতর কক্সবাজার ছাড়লেন এনসিপি নেতারা
কক্সবাজার সফর শেষে গভীর রাতে হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা। দেশের রাজনৈতিক অঙ্গনে এ সফর ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন ও বিশ্লেষণ।
গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’উপলক্ষে কক্সবাজার সফরে যান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দলের নেত্রী তাসনিম জারা, নেতারা হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম।
তারা প্রথমে অবস্থান করেন উখিয়ার ইনানীতে অবস্থিত সী পার্ল হোটেলে। পরে বুধবার দুপুর পৌনে ১টার দিকে ওই হোটেল ছেড়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তারা বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার পর দুটি গাড়িতে হোটেল ত্যাগ করেন। যদিও তাদের কক্ষ বুকিং ছিল দুপুর ১২টা পর্যন্ত।
প্রাসাদ প্যারাডাইজ হোটেলের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী জানান, সকালে সারজিস আলম স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে বের হন। পরিবেশ, বন ও বন্যপ্রাণী সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে যুক্ত থাকা সারজিস আলম বনাঞ্চল ঘুরে দেখেন বলেও জানান সংশ্লিষ্টরা। তবে তারা রাতে হোটেলে ফেরেননি। দলের বাকি চার নেতা সেদিন দিনভর হোটেলেই অবস্থান করছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ‘ভ্রমণ’ স্বাভাবিক হলেও সময় ও উপস্থিত ব্যক্তিদের পরিচয় ঘিরে এটি রাজনৈতিক বার্তা বহন করছে কি না— তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই সফর, উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতি এবং রাতে হোটেল ত্যাগ করাকে কেন্দ্র করে জোর আলোচনায় এসেছে এনসিপি নেতৃত্বের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে সম্ভাব্য পরিকল্পনার বিষয়টি।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এনসিপি নেতারা। তবে পর্যবেক্ষকরা বলছেন, সামনে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ঘোষণা বা সিদ্ধান্ত আসতে পারে— এমন ইঙ্গিতই দিচ্ছে এই সফর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি