ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নির্বাচনে লড়তে দেশে আসছেন তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হতে পারেন তারেক রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, “তারেক রহমান নির্বাচনের জন্য প্রস্তুত। তফসিল ঘোষণা হলেই তিনি দেশে আসবেন এবং সম্ভবত একাধিক আসন থেকে প্রার্থী হবেন।”
সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরও জানান, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এই বৈঠকে বিএনপির নির্বাচনী পরিকল্পনা, সরকার গঠনের সম্ভাব্য রূপরেখা ও দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে।
তার ভাষায়, “বৈঠকটি ছিল অত্যন্ত গঠনমূলক। আগামী নির্বাচনে জয়ী হলে কেমন দেশ গড়তে চায় বিএনপি—তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের কাছে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছি যে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!