ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মর্গে এক বছরের অপেক্ষা, জুরাইনে ৬ লাশের দাফন
জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত এক নারীসহ মোট ৬ অজ্ঞাত ব্যক্তির মরদেহ প্রায় এক বছর পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মরদেহগুলোর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
নিহতদের মধ্যে রয়েছেন একজন অজ্ঞাতপরিচয় নারী (৩২) এবং পাঁচজন পুরুষ—যাদের বয়স অনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন শর্টগানের গুলিতে নিহত হয়েছেন এবং বাকি পাঁচজনকে ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান। তিনি বলেন, মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
মরদেহ শনাক্তের চেষ্টায় পুলিশ আঙুলের ছাপ সংগ্রহ করতে চাইলেও অধিকাংশ মরদেহের হাতে পচন ধরায় তা সম্ভব হয়নি। ফলে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. ফারুক আহমেদ বলেন, "ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতের অনুমোদন সাপেক্ষে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। জুরাইন কবরস্থানে মরদেহগুলো দাফন করা হবে এবং প্রত্যেকটির জন্য একটি করে সিরিয়াল নম্বর সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে ডিএনএ মিলিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়।"
পুলিশ সূত্রে জানা গেছে, এই ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ এক বছর নানা প্রচেষ্টা সত্ত্বেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি।আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মরদেহগুলো বৃহস্পতিবার জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি