ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে যানজট: বিএনপির দুঃখ প্রকাশ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলটির বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীর যানজটে পড়ে দুর্ভোগ পোহানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। গতকাল ৫ আগস্ট ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। আজ ৬ আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এই বিজয় র্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়।
তিনি আরও বলেন, বিএনপি কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে এ বিজয় র্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্খিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি