ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আ.লীগ সমর্থকরা ভোটে অংশ নিতে পারবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আওয়ামীলীগ দল ও তার সমর্থকদের বিষয়ে বলেন- রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি এসব তথ্য জানান। তিনি এই বিষয়ে আরো বলেন, কমিশন একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পরে। তবে ভোটের তারিখ ঘোষণার দুই মাস আগে তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধ এবং ভোটারদের কেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ। কমিশনের লক্ষ্য, একটি উৎসবমুখর ও সহিংসতামুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা।তিনি সব রাজনৈতিক দলকে মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন নির্বাচনে নিয়মভঙ্গের মানসিকতা নিয়ে না নামে—এ বিষয়ে সতর্ক থাকবে কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা