ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দিল্লির আতিথেয়তায় বিধ্বস্ত সারা খান
হিন্দি টেলিভিশনের অতি পরিচিত মুখ ও ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী সারা খান সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান।
তিনি বলেন, “প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ বড় অভিজ্ঞতা।”ঘটনাটি ঘটেছে ২ আগস্ট, দিল্লিতে একটি অনুষ্ঠান চলাকালীন। সারা জানান, আয়োজকরা কোনো রকম নোটিশ ছাড়াই তার হোটেল পরিবর্তন করে একটি অচেনা, অনিরাপদ ও জৌলুসহীন জায়গায় রেখে যান, যেখানে তার নিরাপত্তা বা স্বাচ্ছন্দ্য কোনোটাই নিশ্চিত করা হয়নি।
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য কোনও নির্ভরযোগ্য লোক ছিল না, ছিল শুধু একটি গাড়ি। সেই গাড়িতে যেতে অস্বীকার করলে আয়োজকদের একজন তার টিম সদস্যদের হুমকি দেন—ফিরতি বিমানের টিকিট নিজের টাকায় কাটতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
এই অভিজ্ঞতা নিয়ে সারা খান স্পষ্ট বলেন, তিনি শুধু মানসিক নয়, শারীরিকভাবেও হেনস্তার শিকার হয়েছেন। দিল্লি শহরকে সব সময় ভালোবাসলেও এবারকার অভিজ্ঞতা তাকে তীব্রভাবে হতাশ করেছে।
উল্লেখ্য, সারা খান টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন এবং ফ্যাশনেও সাহসী উপস্থিতির জন্য আলোচনায় থাকেন প্রায়ই। তবে সাম্প্রতিক এই অভিজ্ঞতা তার ভক্তদেরও ভাবিয়ে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি