ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি
ডুয়া বিনোদন : স্থগিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় আরও জানানো হয়, পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।
নির্বাচনে “যদি আপনাদের রায় পাই, চলচিত্রকে জাগাতে চাই” স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং “পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকবো” স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন। এর মধ্যে সম্প্রতি চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আজাদী হাসানাত ফিরোজ, সিবি জামান ও বশির আহমেদ মৃত্যুবরণ করায় ৪ জন ভোটার কমেছে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)