ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সন্ধ্যা ৬টার পর ঢাবিতে মাইক বাজানো নিষিদ্ধ
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (০৭ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টরের দপ্তর থেকে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬.০০ ঘটিকার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
এর আগে, শনিবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা।
টিএসসি এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনার ফলে প্রতিনিয়তই ভোগান্তি ও ব্যাপকভাবে শব্দ দূষণের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ৪ হাজারের মতো শিক্ষার্থী। ক্যাম্পাসের এমন শব্দ দূষণ রোধে অভিনব এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?