ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অবশেষে পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা শোনা গেল ক্রেমলিনের পক্ষ থেকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। তবে এই বৈঠক অনুষ্ঠানের জন্য বেশ কিছু "প্রস্তুতিমূলক কাজ" শেষ করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "বিশেষজ্ঞ পর্যায়ে প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন হওয়ার পর উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক হতে পারে।"
তিনি আরও যোগ করেন, "প্রেসিডেন্ট নিজে এমন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি।" তবে এই প্রস্তুতিমূলক কাজগুলো ঠিক কী এবং তা শেষ হতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। পেসকভ এটিকে একটি "সময়সাপেক্ষ ব্যাপার" বলে উল্লেখ করেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ক্রেমলিনের পক্ষ থেকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের বিষয়ে এমন স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলো। এই দীর্ঘ সময়ে দুই দেশের সরকারি প্রতিনিধিরা একাধিকবার শান্তি সংলাপে বসলেও শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়নি।
যুদ্ধের কয়েক মাস পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ডিক্রির মাধ্যমে পুতিনের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীকালে তিনি একাধিকবার সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, রাশিয়া বরাবরই তাদের কিছু মূল দাবি মেনে নেওয়ার শর্তে আলোচনায় বসার কথা বলেছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন প্রত্যাহার করা।
যদিও কিয়েভ এখনো এই দাবিগুলোতে সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি, তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে সংলাপ চলমান রয়েছে এবং যুদ্ধবন্দি বিনিময়ের মতো কিছু বিষয়ে উভয় পক্ষ একমতও হয়েছে। এই প্রেক্ষাপটে ক্রেমলিনের সর্বশেষ এই মন্তব্য শীর্ষ পর্যায়ের বৈঠকের সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে এলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ