ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
একে একে চার দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের নতুন সময়সূচি চূড়ান্ত হয়েছে এবার । সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৩ আগস্ট বাংলাদেশ সফরে করবেন । ক্যালেন্ডার অনুযায়ী সফরটি দুই দিনের হলেও, বাস্তবে তিনি ঢাকায় অবস্থান করবেন একদিনের বেশি সময়।
সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে উভয় দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত ভ্রমণসংক্রান্ত সমঝোতা স্মারক (MoU)সই। এছাড়া আরও কয়েকটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিকালে কিংবা অতীতে কোনো উচ্চ পর্যায়ের সফর নিয়ে এত নাটকীয়তা দেখা যায়নি। এর আগে গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় সফরটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
আলোচ্য বিষয় যে, ১৩ বছর ধরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আদান-প্রদান কার্যত বন্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরছে। চলতি মাসেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বাংলাদেশ সফর করেছেন। এর আগে এপ্রিলে এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তার সফরে ১৫ বছর পর পুনরায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয় গুরুত্ব পায়।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে ডি-৮ সম্মেলনে কায়রোয় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেসব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের আহ্বান জানানো হয়। অধ্যাপক ইউনূস এ বিষয়ে বলেন, “বিষয়গুলো বারবার আসছে। আসুন, আমরা সামনে এগিয়ে যেতে সেগুলোর ফয়সালা করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি চিরতরে নিষ্পত্তি হওয়া দরকার।”
সফরটি দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক সম্পর্কের গতিপথে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো