ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে ২২ হাজারেরও বেশি প্রবাসী গ্রেপ্তার
আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে মাত্র এক সপ্তাহে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন।
গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই সময়ে পরিচালিত এ অভিযান সম্পর্কে রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে এমন তথ্য জানান সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে জানানো হয়, দেশজুড়ে পরিচালিত এই ধরপাকড় অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে –১৩,৮৩৫ জন আবাসন আইন,৪,৭৭২ জন সীমান্ত নিরাপত্তা আইন,৩,৫৪০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।
এছাড়া, ১,৮১৬ জনকে সৌদি সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে,৩৬% ইয়েমেনি,৬২% ইথিওপীয়ান,এবং বাকি অংশ অন্যান্য দেশের নাগরিক।অভিযানে ২০ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ প্রবাসীদের পরিবহন বা আশ্রয় দিয়েছিলেন।
সাম্প্রতিক ২১,১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। এদের মধ্যে ১৮,৩২৬ জন পুরুষ এবং২,৮১৭ জন নারী। এর মধ্যে ১৩,৫৬৯ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য এবং ৩,৫৬৬ জনকে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।ইতোমধ্যে ১০,৮২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি নিয়ম অনুসারে, অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে কয়েক মিলিয়ন বিদেশি শ্রমিক কর্মরত আছেন। সৌদি সরকার নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে এবং আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্কতা দিয়ে আসছে।
সূত্র: সৌদি গ্যাজেট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক