ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ছাত্রদলের সমাবেশ ঘিরে সিটি করপোরেশন থেকে যা পেল
রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ উপলক্ষে ভিন্নভাবে সহায়তা দিয়েছে দুই সিটি করপোরেশন। সমাবেশস্থলে মোবাইল টয়লেট সরবরাহ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, আর ধুলাবালু নিয়ন্ত্রণে পানি ছিটিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে স্বস্তি প্রকাশ করেছেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার পর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমাবেশস্থলের পাশে বারডেম, বিএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথঘেঁষা শাহবাগ মোড় ও পার্শ্ববর্তী সড়কে পানি ছিটানো হয়।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সমাবেশের সুবিধার্থে শাহবাগ ফুল মার্কেট ও শিশুপার্ক-সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছে। দূর-দূরান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা যেন সহজে ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের প্রশংসা কুড়িয়েছে ডিএনসিসি।
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের মতে, সিটি করপোরেশনগুলো যদি এইভাবে সহায়তা করে, তাহলে জনদুর্ভোগ হ্রাস পাবে এবং কর্মসূচিগুলোর পরিবেশও হবে আরও শৃঙ্খলাপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি