ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
‘সাইয়ারা’ কেন এত জনপ্রিয় সিনেমা? যা জানা গেল
নেই কোনো সুপরিচিত তারকা, ছিল না জাঁকজমক প্রচারণাও। একেবারেই নতুন দুই অভিনেতাকে জুটি করে নির্মিত হয়েছে বলিউড সিনেমা সাইয়ারা। তবুও এ সিনেমা কেন এত জনপ্রিয়তা পেল?। মুক্তির পর থেকেই বক্স অফিসে ছবিটি দেখাচ্ছে অবিশ্বাস্য সাফল্য।
নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডার অভিনয়ে মোহিত সুরির পরিচালনায় নির্মিত হয়েছে রোমান্টিক সিনেমা সাইয়ারা। ১৮ জুলাই মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। মাত্র ১১ দিনের ব্যবধানে ৪৫ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করে ফেলেছে প্রায় ৩৭৩ কোটি রুপি যা বলিউডের সাম্প্রতিক ইতিহাসে এক রকম রেকর্ড।
যখন দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাবে হিন্দি সিনেমা বাজারে ধুঁকছে, তখন স্বল্প বাজেট আর নতুন মুখ নিয়ে নির্মিত সাইয়ারা-এর এমন বিস্ময়কর সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
তবে প্রশ্ন উঠছে এই সিনেমায় এমন কী আছে, যা দর্শককে এতটা আকৃষ্ট করল? কীভাবে কোনো বড় তারকা ছাড়া, কম প্রচারণায় এমন অভাবনীয় সাফল্য সম্ভব হলো? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দর্শক ও সমালোচকদের আলোচনায়।
সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপনঅনেকেই মনে করছেন, সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন সিনেমাটিকে অনন্য মাত্রা দিয়েছে। দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে। সিনেমাটির গল্প একেবারেই পরিচিত। তরুণ বয়সের প্রেম, আবেগ আর হৃদয়ভাঙা মুহূর্ত। কিন্তু মোহিত সুরির কৌশলী নির্মাণে তা হয়ে উঠেছে জাদুকরী। সাইয়ারা প্রেমকে নতুন সংজ্ঞা দেয়নি, বরং চিরন্তন ভালোবাসার আবেগকে ছুঁয়েছে সহজ অথচ গভীরভাবে।
সাইয়ারা ভিন্নধর্মী কোনো থ্রিলার নয়, সুইস ভ্যালির রোমান্স কিংবা সুপারহিরো যুদ্ধও নয়। এটি দুই সাধারণ মানুষের ভালোবাসার গল্প, যারা শুধু ভালোবেসে বেঁচে থাকতে চায়। চরিত্র দুটো বাস্তব, তাদের স্বপ্ন-ভয়-ভাঙাগড়ার গল্পে নিজেকে খুঁজে পেয়েছেন দর্শকরা।
সংগীতের জাদুঅনেকেই মনে করছেন, সাইয়ারা ছবির সবচেয়ে বড় শক্তি এর মন ছুঁয়ে যাওয়া সংগীত। নির্মাতা মোহিত সুরি দীর্ঘ পাঁচ বছর সময় নিয়ে গানের প্রতিটি সুর ও কথা নিখুঁতভাবে বাছাই করেছেন। প্রতিটি গান যেন একেকটি কবিতার পঙ্ক্তির মতো, যা দর্শকের মনে আবেগের অনুরণন তোলে। আর এই সংগীতই সংগীতপ্রেমী দর্শকদের সিনেমার সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছে, তৈরি করেছে এক অনন্য অনুভব।
নতুন প্রজন্মের মন ছুঁয়েছেএই সিনেমা জেনারেশন জেড অর্থাৎ বর্তমান তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে। ফোনে কনটেন্ট দেখা অভ্যস্ত তরুণরা বড় পর্দায় ফিরেছেন। শুধু প্রচারণায় নয়, বরং আবেগে টানেই তারা হলমুখী হয়েছেন। সিনেমাটি তাদের ট্রমা, ভালোবাসা ও জীবনের জটিল বাস্তবতাকে স্পর্শ করেছে।
রোমান্স, রোমান্টিকতা এবং বাজিমাতবলিউড বরাবরই রোমান্টিক ঘরানার গল্পকে সাদরে গ্রহণ করেছে। বলা যায়, প্রেমকেন্দ্রিক গল্পগুলোতেই বলিউড সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। কিং খান শাহরুখ খানের ক্যারিয়ারও মূলত গড়ে উঠেছে এই রোমান্টিক ধারার উপর ভর করেই।দীর্ঘদিন পর বলিউড আবারও নিটোল প্রেমের গল্পে ফিরেছে সাইয়ারা সিনেমার মাধ্যমে। আশিকি, রকস্টার, বীর-জারা কিংবা সনম তেরি কসম এসব সিনেমা একসময় বলিউডে রোমান্সকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তবে সেই ধারাবাহিকতা বেশ কিছুদিন হারিয়ে গিয়েছিল। সাইয়ারা যেন সেই খালি জায়গাটি পূরণ করেছে, আর দর্শকও ফিরে গেছেন এক খাঁটি, আবেগঘন প্রেমের গল্পে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে