ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সিনেমায় ভিলেন হলেও তিনি বাস্তবে নায়ক
দক্ষিণ থেকে বলিউড সব ইন্ডাস্ট্রিতে ভিলেনের চরিত্রে অভিনয় করা সনু সুদ বাস্তবে একজন মানবিক নায়ক হিসেবে পরিচিত। করোনা মহামারির সময় হাজার হাজার মানুষকে সাহায্য দিয়ে খলনায়ক থেকে নায়ক বনে যান তিনি। গত বুধবার ৫২ বছরে পা দিলেন এই অভিনেতা। জন্মদিনে নিজেকে না দিয়ে সমাজের প্রান্তিক মানুষের জন্য উপহার হিসেবে ঘোষণা করলেন এক আধুনিক বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্যোগ।
করোনা মহামারির সময় থেকে সোনু সুদ ‘জনতার নায়ক’ নামে পরিচিতি পেয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে শিক্ষার্থী ও অনাথদের পাশে দাঁড়ানো পর্যন্ত তার প্রতিটি উদ্যোগে মানুষের পাশে থাকার নিদর্শন মেলে। যা দলের রাজনীতির বাইরে এক মানবিক কর্মকাণ্ড।
এইবার নিজের জন্মদিনে ৫০০ প্রবীণের জন্য আশ্রয় ও যত্নের ব্যবস্থা করেছেন সোনু সুদ। সেখানে থাকবে তিন বেলা পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং প্রত্যেক প্রবীণ ব্যক্তির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে বিশেষ ডায়েটের ব্যবস্থা। আর এসবের পুরো দায়িত্ব নিজেই নেবেন তিনি।
এছাড়াও মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী প্রত্যেক প্রবীণকে আলাদা স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা হবে। সোনু সুদের এই মানবিক উদ্যোগে তার ভক্তরা ব্যাপক প্রশংসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত