ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইসিতে আবারও বড় রদবদল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কর্মকর্তাদের ব্যাপক রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ আরও ৫২ কর্মকর্তাকে বদলি করল ইসি। এ নিয়ে চলতি জুলাই মাসের শেষার্ধে মোট ১৭৪ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনে উল্লেখিত কিছু কর্মকর্তার বদলির অংশ সংশোধন এবং একজনের বদলি স্থগিত করা হয়েছে। সংশোধন হওয়া কর্মকর্তারা হলেন- শেখ বদরুদ্দীন (টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ), মো. আলী হোসেন (জলঢাকা, নীলফামারী), মোহাম্মদ ওসমান গণি (বরুড়া, কুমিল্লা), মো. আবুল বাশার (কুলাউড়া, মৌলভীবাজার), মেহরাজুল হাসান (তাড়াশ, সিরাজগঞ্জ)। এছাড়া মো. মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার বদলি স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৭ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্মকর্তাদের রদবদলের কাজ শুরু করেছে। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত মাঠপর্যায়ের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে বদলি করা হচ্ছে, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। শুধু মাঠপর্যায়ে নয়, আঞ্চলিক, জেলা, অতিরিক্ত জেলা ও ইসি সচিবালয়ের উচ্চ পদগুলোতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কমিশনের।
এর আগে, ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ৭১ জন এবং ১৫ জুলাই প্রথম ধাপে ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছিল নির্বাচন কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি