ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ পাওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে ‘দখল’ নেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা-বাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
তবে বাস্তবে দেখা গেছে, অনেক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যেও বাসা গ্রহণ করেন না। ফলে বাসাটি দীর্ঘদিন খালি পড়ে থাকে।এর ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অন্য আবেদনকারীর বাসা পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে ১০ দিনের মধ্যে বাসা দখলের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাসা নিতে অনিচ্ছুক হলে তা দ্রুত আবাসন পরিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)