ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে: আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টাকে একজন প্রশ্ন করেন, আমরা কি এবার ভোট দিতে পারব? উত্তরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, অবশ্যই পারবেন, সবাই ভোট দিতে পারবেন।
আসিফ নজরুল আরও বলেন, ভোটাধিকার নিয়ে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সবই নিচ্ছি। ক্লাসে গিয়ে যখন ছাত্রদের জিজ্ঞেস করতাম কে কে ভোট দিয়েছে তারা হাসাহাসি করত। কেউ বলত ১০-১২টা ভোট দিয়েছে, আর ৯০ শতাংশ বলত, একটাও দেয়নি। আমরা চাই এবার সে দুঃখ ঘুচুক।
নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, খুব শিগগিরই তারিখ ঘোষণা করা হবে।
২০০৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে সংবিধান বিশেষজ্ঞ আসিফ নজরুল বলেন, ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। সাংবাদিকরা যদি খোঁজ করেন, অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন সে নির্বাচন নিয়েও।
উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ