ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু
রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, নিজের এবং ঘনিষ্ঠজনদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পরে ২৫ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
মামলাগুলোর প্রাথমিক শুনানি শেষে গত ১৩ ও ১৫ এপ্রিল আদালত শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
প্রতিটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। অন্য মামলাগুলোতে বিভিন্ন ব্যক্তি আসামি হলেও রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও শেখ হাসিনার সঙ্গে প্রতিটি মামলায় অভিযুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ