ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুই উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। তিনি বলেন, এই দুই ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নন। কিন্তু তারা গণঅভ্যুত্থানের সৈনিক। এই দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে, তারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন। তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এসব ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভার মোড়ে এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১ জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ধীরে ধীরে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত হয়ে এক পর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। গত এক বছরে আমাদের সংস্কার প্রচেষ্টাকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দেয়ার চেষ্টা চলছে। আন্দোলনের অগ্রযাত্রা থামাতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এমনকি নতুন সংবিধান প্রতিষ্ঠার প্রচেষ্টাও ব্যাহত করা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের মূল দাবি থেকে সরে আসিনি। সংগঠিত ভাবে এগিয়ে যাচ্ছি এবং আমাদের দাবি আদায় করেই ছাড়বো। একটি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখনও রাজপথে রয়েছি।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হবেন তারা। তার প্রত্যাশা, নরসিংদীবাসী ঐক্যবদ্ধভাবে অংশ নিলে সেখান থেকেই দাবি আদায়ের বাস্তব পথ তৈরি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি