ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কৃষি খাতে ড্রোন প্রযুক্তি দিতে আগ্রহী চীন
বাংলাদেশের কৃষি খাতকে আধুনিকায়নে ড্রোন প্রযুক্তি সরবরাহসহ সার্বিক সহযোগিতায় আগ্রহ জানিয়েছে চীন।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠকে কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা বিষয়ে আলোচনা হয়।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। অর্ধশতাব্দীর কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা করি।”
তিনি চলতি মৌসুমে আম আমদানির জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে আগামীতে কাঁঠাল ও সুগন্ধি চাল আমদানির অনুরোধ জানান। একই সঙ্গে কৃষিতে যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ স্থাপন ও কৃষকদের প্রশিক্ষণে চীনের সহায়তা কামনা করেন।
জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ড্রোন প্রযুক্তি ছাড়াও সার কারখানা নির্মাণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণসহ কৃষির বিভিন্ন খাতে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি