ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘নির্বাচনের তারিখ ঘোষণা হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’
জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গণতান্ত্রিক উত্তরণ: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, যদি ৫ আগস্ট নির্বাচন অনুষ্ঠিতর তারিখ ঘোষণা করা হয়, সেটা যেকোনো মাসেই হোক না কেনো, তা নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মঈন খান আরও বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলার অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তবে নির্বাচন ঘোষণার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই পদ্ধতিতে মূলত ব্যক্তিকে নয়, দলকে ভোট দেওয়া হয়। কিন্তু আমাদের সামাজিক বাস্তবতায় এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি