ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিএনপিপন্থীদের
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের (জেবিএবি) নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মুসলিম চৌধুরী আওয়ামী শাসনামলের অন্যতম সুবিধাভোগী এবং ‘লুটপাট অর্থনীতির থিংকট্যাংক’ হিসেবে পরিচিত।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) জেবিএবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাজধানীতে জেবিএবির কার্যালয়ে আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে পেশাজীবী ব্যাংকারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি তোলা হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অপসারণ না হলে জুলাই-আগস্টের চেতনায় উদ্বুদ্ধ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, মুসলিম চৌধুরী অতীতে অর্থ সচিব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ ওঠে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো বড় আর্থিক কেলেঙ্কারি ঘটেছিল তার সচিব থাকার সময়। জেবিএবি নেতাদের দাবি, সিএজি হিসেবে তার অনুমোদন ছাড়া অর্থ বিভাগের কোনো তহবিল ছাড় সম্ভব ছিল না। তাই তিনি বিগত সরকারের অর্থনৈতিক দুর্নীতির দায় এড়াতে পারেন না।
সভায় বক্তারা আরও অভিযোগ করে বলেন, মোহাম্মদ মুসলিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। তাঁরা বলেন, এসব কর্মকাণ্ডে মুসলিম চৌধুরীর প্রত্যক্ষ মদদ ছিল।
আলোচনায় আরও বলা হয়, মুসলিম চৌধুরীর পরিবার চট্টগ্রামের রাউজান এলাকায় বংশানুক্রমে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। বক্তারা অভিযোগ করেন, একজন দলীয় সুবিধাভোগী ব্যক্তিকে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া 'জুলাই-আগস্ট বিপ্লব ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী'।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক