ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ জন গ্রেফতার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাত্র এক ঘণ্টার অভিযানে জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান।
এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক জানান, অভিযানকালে ১৬০ জন কর্মকর্তা ওই এলাকায় গিয়ে মোট ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। এর মধ্যে ২৫৪ জন স্থানীয় এবং বাকিরা অভিবাসী। অভিযানে ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন এবং বৈধ পরিচয়পত্র না রাখার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বাসরি ওথমান আরও বলেন, কিছু অভিবাসী গ্রেফতার এড়াতে দোকানে কাস্টমারের ভান করে লুকানোর চেষ্টা করেন, তবে আমাদের দল তা সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়।
আটকদের সবাইকে সেলানগোর রাজ্যের বারানাংয়ের অস্থায়ী ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারিতেও ওই একই এলাকায় অভিযান চালানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত