ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, বিজ্ঞপ্তি আসছে শিগগিরই
দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বহুদিন ধরে এসব পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সমস্যা নিরসনে ৬৫ হাজার ৫৬৯টি বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৩১ হাজার ৩৯৬টি পদে কর্মকর্তা কর্মরত রয়েছেন। শূন্য রয়েছে ৩৪ হাজার ১০৬টি পদ।
এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ রয়েছে ২ হাজার ৬৪৭টি। কোটা সংরক্ষণ শেষে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা পাঠানো হয়েছে। পিএসসি শিগগিরই এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
এছাড়া ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তির পরপরই ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে পূরণ করা হবে।
মন্ত্রণালয় আশা করছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল ঘাটতি কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্পন্ন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল