ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে। এবার সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটসমূহে ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল, কৃষি, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে ভর্তির সুযোগ থাকছে।
২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে যা চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ফলাফল প্রকাশিত হবে ৪ সেপ্টেম্বর। একই দিনে শুরু হবে প্রথম ধাপের নিশ্চায়ন কার্যক্রম যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।
১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রথম ও দ্বিতীয় ধাপের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। এরপর সরাসরি ভর্তি চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা ২২ ও ২৩ সেপ্টেম্বর পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে তৃতীয় ধাপের ফলাফল এবং ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি নিশ্চায়ন। ২৯ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হবে।
বিশেষ নির্দেশনা অনুযায়ী, 'ও' লেভেল পাস করা শিক্ষার্থীদের অবশ্যই ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমমান সনদ সংগ্রহ করে আবেদন সময়সীমার অন্তত দুই দিন আগে বিটিইবির ২ নম্বর ভবনের ৭০৬ নম্বর কক্ষে সনদ প্রদর্শন ও ফটোকপি জমা দিতে হবে। যাচাই শেষে তারা অনলাইনে আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্ল্যাঙ্ক ফর্মে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)