ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিনা খরচে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় কার্টিন ইউনিভার্সিটি ২০২৬ সালের জন্য রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম (RTP) স্কলারশিপ ঘোষণা করেছে। আন্তর্জাতিক ও স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই পূর্ণ অর্থায়িত স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স বাই রিসার্চ ও পিএইচডি বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
অস্ট্রেলিয়ান সরকার অর্থায়নকৃত এই উচ্চতর ডিগ্রি গবেষণা (HDR) প্রোগ্রাম পরিচালনা করছে কার্টিন ইউনিভার্সিটি, যা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
স্কলারশিপের সময়কাল
মাস্টার্স – ২ বছর
পিএইচডি – ৩ বছর
স্কলারশিপের সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি
জীবনযাত্রার ব্যয় নির্বাহে মাসিক ভাতা
অস্ট্রেলিয়ায় যাতায়াত ও রিলোকেশনের খরচ
আবেদনকারীর যোগ্যতা
আন্তর্জাতিক বা অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ শিক্ষার্থী হতে হবে
অবশ্যই ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে
একজন সুপারভাইজারের কাছ থেকে আগ্রহপত্র (Acceptance Letter) নিতে হবে
কার্টিন ইউনিভার্সিটির ভর্তির সকল শর্ত পূরণ করতে হবে
গবেষণা প্রকল্প বেছে নিয়ে তাতে আবেদন করতে হবে (শেষ পর্যন্ত একটি প্রজেক্টে নির্বাচন হবে)
আবেদন প্রক্রিয়া
প্রথমে কার্টিন ইউনিভার্সিটির HDR প্রোগ্রামসমূহ দেখে একজন উপযুক্ত সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁর কাছ থেকে অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর অনলাইনে ভর্তি ও স্কলারশিপের আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ (স্কলারশিপ): ১৮ আগস্ট ২০২৫
ভর্তি আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
ক্লাস শুরু: ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ