ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
সফটওয়্যারের সীমাবদ্ধতায় টিকিটে অনিয়ম হচ্ছে: রেল প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রেলে অনলাইন টিকিটিং ব্যবস্থার বিদ্যমান দুর্বলতা এবং ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানিয়েছেন, সফটওয়্যারের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে একটি মহল অনিয়ম করছে, যা সরকার গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শন এবং যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অনলাইন টিকিটের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।’ তিনি আরও যোগ করেন, ‘টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
কানেকটিং ট্রেনের বিলম্ব নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়ে হাবিবুর রশিদ বলেন, ‘কানেকটিং ট্রেনগুলোর যে জায়গায় দুর্বলতা আছে, সেগুলো দূর করার জন্য আমরা বলছি। আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলছি। নরমাল যে ট্রেন যাতায়াত করছে, সেগুলো আমরা ঠিক দেখছি। যাত্রীদের অভিযোগ, কানেকটিং ট্রেনগুলো দেরি হচ্ছে। এ জায়গার ত্রুটিগুলো যাতে দূর করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।’
বিশেষ করে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেসের যে বিলম্ব হচ্ছে, সেই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। সমস্যা দূর করার জন্য, যাত্রীদের ভোগান্তির সমস্যা কমানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’
রেল পরিষেবায় আধুনিকায়ন আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই (Wi-Fi) সেবা চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সকল আন্তঃনগর ট্রেনে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। স্টেশন পরিদর্শনের সময় তিনি যাত্রী সেবার মান এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি