ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণিতে ভর্তি : যেসব কলেজে নিষেধাজ্ঞা মন্ত্রণালয়ের
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ভর্তি কার্যক্রমও তিনটি ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপের আবেদন শুরু হবে ৩০ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুটি ধাপে আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।
নীতিমালায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। যেসব কলেজ প্রতিষ্ঠার অনুমতি পেলেও এখনও পাঠদানের প্রাথমিক অনুমতি পায়নি সেসব কলেজে কোনোভাবেই শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এছাড়া পাঠদানের অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতপ্রাপ্ত কোনো কলেজে যদি অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ের অধীনে ভর্তি কার্যক্রম চালানো হয় তা-ও নিষিদ্ধ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে ন্যূনতম ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য। এবারের আবেদনের ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা নির্ধারণ করা হতে পারে।
একজন শিক্ষার্থীর মেধা, প্রযোজ্য ক্ষেত্রে কোটা এবং পছন্দক্রম অনুযায়ী কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার ভর্তি নিশ্চিত করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কারিগরি সহায়তায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি