ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সরকার জানিয়েছে, নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা নেবে। এ লক্ষ্যে মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এ ছাড়া নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় আগামী শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে।
দুর্ঘটনায় শিক্ষকদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে কী ধরনের সম্মাননা প্রদান করা হবে এবং এর আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হবে তা শিগগিরই জানানো হবে বলে উপদেষ্টা পরিষদ সূত্র জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)