ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
চলমান এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া দিনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। স্থগিত প্রতিটি পরীক্ষার জন্য আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৬টায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী- উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। একই ঘটনায় স্থগিত হওয়া ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট। কুমিল্লা বোর্ডে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১২ আগস্ট। গোপালগঞ্জে সংঘর্ষের কারণে ওই জেলায় স্থগিত হওয়া ১৭ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট।
এছাড়া লিখিত পরীক্ষার তারিখ পেছানোয় ব্যবহারিক পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত