ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির আইবিএ ও চারুকলার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেদিন
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। গত ৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারুকলা অনুষদের ফলাফল দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আইবিএর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাকিল হুদা নিশ্চিত করেছেন যে, আইবিএর লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চারুকলা ইউনিটের আন্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, "আমরা দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রস্তুত করে জমা দেব।" এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, সব ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করা হবে নাকি আলাদাভাবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে ৩ জানুয়ারি আইবিএর ভর্তি পরীক্ষার মাধ্যমে। আগামী ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষার বিভাগীয় কেন্দ্রগুলো হলো-রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)