ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘পাঠ্যবইয়ে আবু সাঈদ হত্যার তারিখ ভুল উদ্দেশ্যপ্রণোদিত’
ডুয়া নিউজ: নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যপুস্তকে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে ভুল তথ্য দেওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, "নতুন পাঠ্যপুস্তকে এনসিটিবি প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে একটি অধ্যায়ে বলা হয়েছে যে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন।" তারা এই ভুলকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন এবং দাবি করেন, এটি গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে, যাতে ভবিষ্যত প্রজন্মকে আন্দোলনের ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত করা যায়। তারা ভুল তারিখ সংশোধনের দাবি জানান এবং এ বিষয়ে সুষ্ঠু তদন্তেরও আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ছিল, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন। এই আন্দোলনের অংশ হিসেবে ১৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ