ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন সারজিস!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় দায়ের করা আদালত অবমাননার অভিযোগসংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তি করে পর্যবেক্ষণসহ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারী আইনজীবী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে।”
গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রিট আবেদন দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।
এর আগে একই অভিযোগে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন। ওই আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সারজিস আলম লেখেন, "মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?"
এই মন্তব্যের জেরে তাকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট আবেদন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ