ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
জুলাই গণহত্যা: ৪৫ জনের বিরুদ্ধে তদন্তে সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল
জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ৪৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন।
রোববার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
জুলাই গণহত্যার মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক প্রভাবশালী সদস্য। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২০ জুলাই) সকালে এই মামলার ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, যাদের মধ্যে উল্লেখিত ব্যক্তিরাও ছিলেন।
অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ফারুক খান, শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পরবর্তীতে সেই তদন্তের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়।
অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপরাধ ছাত্র ও সাধারণ জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এই অভিযুক্তরা। এতে বহু হতাহতের ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।
ছাত্র-জনতার এই আন্দোলন পরবর্তীতে বিশাল গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টে সংঘটিত এই গণহত্যার বিচার শুরুর সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো