ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য
জাতীয় ঐকমত্য কমিশন চলতি জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অগ্রগতির ওপর ভিত্তি করে এই আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন। আজকের সংলাপে প্রধান আলোচ্যসূচি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক মেয়াদে থাকার বিধান নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রীয়াজ বলেন, "আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় পৌঁছানো। এটা আপনারা (রাজনৈতিক দল) এবং দেশের জনগণও প্রত্যাশা করছেন। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি। কিছু অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, "বিগত ১৪ বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যুক্ত ছিলাম। আমরা সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি।"
তিনি জানান, বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপি ও জামায়াতে ইসলামীর কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা করে কমিশন একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এখন এর কাঠামো, বিশেষ করে প্রধান উপদেষ্টার পদ নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে কমিশন বিশ্বাস করে।
উচ্চকক্ষ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলো কমিশনকে দিয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে এবং বিভিন্ন দলের অবস্থান বিবেচনা করছে। তিনি জানান, "এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন আরও একটু সময় নিতে চায়। আশা করছি, সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে আমরা আগামী দুই-তিন দিনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ