ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
৪ বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম রাজস্থান ও সংলগ্ন অঞ্চলের নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাস (২০–২৪ জুলাই):
রোববার (২০ জুলাই):রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন খুলনা ও বরিশাল বিভাগে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২১ জুলাই):আগের দিনের মতোই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
মঙ্গলবার (২২ জুলাই):একই ধারা বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে তুলনামূলক বেশি বৃষ্টি এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৩ জুলাই):বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়বে। ছয়টি বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই):ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। এই দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস:আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ