ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টাকে নিয়ে যা বললেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেখানো সহমর্মিতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর ড. ইউনূস তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই কথা জানান।তিনি তার পোস্টে লেখেন, "গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন।"
প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, "আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।"
পোস্টে তিনি হাসপাতালে অবস্থানকালে অন্যান্য রাজনৈতিক দলের যেসব নেতা খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এবং খেলাফত মজলিস, এনসিপি ও জমিয়তে ওলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি