ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
'দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে'
দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ শনিবার (১৯ জুলাই) বান্দরবানে সমাবেশে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের চকরিয়ায় এনসিপির নেতারা বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, "চকরিয়ায় এনসিপির বহরের ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। বাধা দেয়া হয়েছে। দেশে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করলে আবারও জনগণ রাজপথে নেমে আসবে।"
এনসিপির আহ্বায়ক বলেন, "জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, আমরা চেয়েছিলাম নতুন করে দেশকে বিনির্মাণ করতে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সে ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "মুজিববাদের সংবিধান সবসময়ই ফ্যাসিজমকে প্রশ্রয় দিয়েছে ও বিভাজন তৈরি করেছে। যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে বছরের পর বছর, অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।"
পার্বত্য চট্টগ্রামের এই জেলা এনসিপির জন্য একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির নেতা নাহিদ ইসলাম।
এর আগে দুপুরে কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটওয়ারীর একটি কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে ঈদগাঁও ও চকরিয়ায় প্রতিক্রিয়া দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে নেমে বিক্ষোভ করে। ফলে এনসিপি এসব এলাকায় তাদের পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো